সীমান্ত থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক

আপডেট: December 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কক্সবাজারের উখিয়ার সীমান্ত পয়েন্ট রেজুআমতলী এলাকা থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ৪ জনই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।আটককৃতরা হল- কুতুপালং রোহিঙ্গা শিবিরের ১নং ক্যাম্পের এফ/৩ ব্লকের মৃত নুরুল বশরের ছেলে মো. সৈয়দ (৩৭), একই ক্যাম্পের এফ/১২ ব্লকের মৃত জাহিদ হোসেনের ছেলে এনায়েতুর রহমান (২১), ৭নং ক্যাম্পের সি/১১ ব্লকের মৃত শামসুরের ছেলে নুর আলম (৩০) ও ১নং ক্যাম্পের সি/১৩ ব্লকের মৃত সুলতান আহমদের ছেলে মো. জুবায়ের (২০)।

সোমবার ভোরের দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মো. আবদুল আজিজ ভূঁইয়া জানানকতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে- এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির রেজুআমতলী সীমান্ত চৌকির (বিওপি) একটি দল সীমান্তের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বাগানপাড়া ফিশারিঘাট এলাকায় ফাঁদ পাতে। পরে ভোর সাড়ে ৩টার দিকে ৪ ব্যক্তিকে সীমান্ত এলাকা থেকে হেঁটে বাংলাদেশে আসতে দেখে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।

তিনি জানানআটকের পর ওই ৪ রোহিঙ্গার শরীরে অতিকৌশলে বাঁধা অবস্থায় লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়; যার বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা বলে মনে করা হচ্ছে। ধৃত আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network