শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

সুনামগঞ্জের জগন্নাথপুরে টিসিবির চিনি-তেলসহ আটক ১

আপডেট: April 17, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে টিসিবির ৭৬ বস্তা চিনি ও ১৯৬ বোতল সয়াবিন তেলসহ একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার পাইলগাঁও ইউপির আলীপুর এলাকার একটি গুদাম থেকে এসব পণ্যসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক মো. আনান হোসেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা।
 
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত জানান, টিসিবির বিপুল পরিমাণ পণ্য জগন্নাথপুরের আলীপুর এলাকার একটি গুদামে মজুত করেন নবীগঞ্জের ব্যবসায়ী নোমান হোসেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। পরে সেখানে অভিযান চালালে পালিয়ে যান নোমান। তবে তার ভাই আনান হোসেনকে আটক করা হয়। এ সময় গুদামে তল্লাশি চালিয়ে টিসিবির ৭৬ বস্তা চিনি ও পাঁচ লিটারের ১৯৬ বোতল সয়াবিন তেল উদ্ধার করা হয়।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network