শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ব্যাংকার স্বামী আটক

আপডেট: March 24, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ফটো

ভোলা প্রতিনিধি:: ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাকসুদা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মৃতের স্বামী আহসান হা‌বিবকে আটক করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। মৃত মাকসুদা আক্তার বরিশাল জেলার শায়েস্তাবাদ এলাকার বাসিন্দা। আটককৃত আহসান হা‌বিব ভোলা সদর রো‌ডের আল আরাফাহ ইসলামী ব‌্যাং‌কের সেকেন্ড অফিসার। তার বাড়ি শায়েস্তাবাদ এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ওসি মনির হোসেন মিঞা।তিনি জানান, স্ত্রীর সঙ্গে আহসান হাবিবের প্রায় ঝগড়া হতো। তার স্ত্রী বরিশালের একটি কলেজে পড়াশোনা করত। গেল ১৭ মার্চ তিনি স্ত্রীকে বরিশাল থেকে ভোলায় নিয়ে আসেন। স্ত্রী তার সঙ্গে ভোলায় থাকতে অপারগতা প্রকাশ করেন। স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় মাকসুদা আক্তার বাসার একটি খুঁটির সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মাকসুদার মৃত্যুর ঘটনায় তার পরিবার স্বামী আহসান হাবিবের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রোববার কোর্টে সোপর্দ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network