স্বর্ণের হার নিয়ে পালাচ্ছিল ছিনতাইকারী,ধরে ফেললেন সার্জেন্ট

আপডেট: May 31, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছেন ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের সার্জেন্ট মোহাম্মাদ বিলাল হুসাইন।শনিবার (৩১ মে) দুপুরে আটক ছিনতাইকারী মো. ইব্রাহিম হোসেনকে (২৮) আদালতে পাঠানো হয়েছে।বিষয় নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, শুক্রবার (৩০ মে) দুপুরে ইভা খাতুন নামে এক নারী তার স্বামীর সঙ্গে রিকশাযোগে ফারুক সরণি এলাকা অতিক্রম করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় এক ছিনতাইকারী ইভা খাতুনের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। ভুক্তভোগী তাৎক্ষণিক চিৎকার করে আশপাশের লোকজনের সহায়তা চাইলে সেখানে কর্তব্যরত ট্রফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী ট্রাফিক জোনের সার্জেন্ট মোহাম্মাদ বিলাল হুসাইন তৎপরতার সঙ্গে ছিনতাইকারীকে আটক করেন। পরবর্তীতে ছিনতাইকারীকে যাত্রাবাড়ী থানায় নিয়ে দেহ তল্লাশি করে ভুক্তভোগীর স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চেইনটির ওজন প্রায় ১০ আনা এবং বাজারমূল্য আনুমানিক এক লাখ টাকা।

তিনি আরও জানান, গ্রেপ্তার ইব্রাহিম একজন পেশাদার ছিনতাইকারী। যাত্রাবাড়ী থানার মামলার তাকে আদালতে পাঠানো করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network