শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

আপডেট: March 23, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

 পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর দশমিনায় পারিবারিক কলহের জেরে সোহেল খাঁ (৩৫) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪০)।শুক্রবার গভীর রাতে উপজেলা সদর ইউনিয়ের পূজাঁ খোলা এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ওই দম্পতি দশমিনা ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা।পুলিশ ঘটনাস্থন থেকে আলামত হিসাবে ছুড়ি ও গৃহবধূকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পূজা খোলা ভাড়া বাসায় পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ ও ডান পা কেটে দেন। এসময় স্বামীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে এমন ঘটনা দেখতে পান। পরে গুরুত্বর অবস্থায় সোহেল খাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রোগীর শরীরের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, দীর্ঘদিন যাবত ভাড়া বাসায় থেকে ওই দম্পতি মেকানিক্সের কাজ করতেন। উপজেলার দশমিনা গ্রামের বেল্লাল খাঁর ছেলে সোহেল ও অভিযুক্ত সাবিনা ইয়াসমিন পাশাপাশি গ্রামের ছত্তার কাজীর মেয়ে।

এ বিষয়ে দশমিনা থানার ওসি নূরুল ইসলাম মজুমদার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর আলামত ও অভিযুক্ত গৃহবধূকে পুলিশ আটক করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network