আপডেট: September 24, 2023
স্বামীর সামনেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক স্ত্রী। এর কয়েক ঘণ্টা পর বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী।এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বাস্তি জেলায়।
গতকাল শনিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এ ঘটনায় একটি এফআইআর দায়ের করার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মৃতদের স্বজনদের ভাষ্য, বাস্তি জেলার রুধৌলি এলাকার একটি বাড়িতে গত বৃহস্পতিবার সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী। পরে ওই নারী ও তাঁর স্বামী বিষ খেয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে ধারণ করা ভিডিওতে অভিযুক্তদের নামও বলে গেছেন ওই দম্পতি।
পুলিশের ভাষ্য, ৩০ বছর বয়সী এক ব্যক্তি ও তাঁর ২৭ বছর বয়সী বৃহস্পতিবার রাতে বিষ খান। স্বামী গতকাল শুক্রবার মারা যান। আর স্ত্রী পরদিন একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত শুক্রবার ওই দম্পতি সন্তানেরা স্কুলে যাওয়ার সময় তারা জানতে পারে যে, তাদের বাবা-মা বিষ খেয়েছেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা গোপাল কৃষ্ণা বলেন, এ ঘটনায় আদর্শ (২৫) ও ত্রিলোকি (৪৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। ওই দম্পতির তিন সন্তান রয়েছে। এদের মধ্যে দুই ছেলের বয়স আট এবং ছয়। আর মেয়ের বয়স এক বছর।
https://www.itvbd.com/103866

