আপডেট: April 5, 2024
রিপোর্ট অলিউল্লাহ খান:: বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘গর্বের বাকেরগঞ্জ’র গাজীপুর জেলা শাখার উদ্যােগে শুক্রবার (৫ এপ্রিল ) গাজীপুর চৌরাস্তায় ওয়াটার লিলি চাইনিজ রেস্তোরাঁয় রেস্টুরেন্টে ইফতার মাহফিল এবং বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার বিষয়ক আলোচনার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শাখার সভাপতি অলিউল্লাহ খান এবং পরিচালনা করেন গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন হাওলাদার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র’ কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং প্রতিষ্ঠাতা মোজাম্মেল হোসেন মোহন, প্রধান আলোচক জ্যেষ্ঠ সহসভাপতি মোঃ আলাউদ্দিন আজাদ, বিশেষ অতিথি দফতর সম্পাদক মঈন-উল ইসলাম কবির, কার্যকরী সদস্য সফিকুর রহমান বাদল, গর্বের বাকেরগঞ্জ গাজীপুর জেলা শাখার সহ- সভাপতি এস এম সিদ্দিকুর রহমান, সহ সভাপতি মোঃ আরিফুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার বিশ্বাস, অর্থ সম্পাদক জালাল গাজী ও ইমরানসহ প্রমুখ বক্তব্য রাখেন।
উপস্থিত নেতৃবৃন্দ সরকারের কাছে অবিলম্বে বাকেরগঞ্জ জেলা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান এবং আগামী ঈদের পরের দিন জেলা পুনরুদ্ধারের লক্ষে বাকেরগঞ্জবাসীকে মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

