শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

সড়কে পড়েছিল কলেজছাত্রের একটি কাটা পা

আপডেট: April 30, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই কলেজশিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার চরাদি ইউনিয়নের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের মেউর গ্রামের আবুল কালাম আজাদ ও একই গ্রামের রাব্বি পাইক। তারা দুইজন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহত আজাদ ও রাব্বি মোটরসাইকেলে বাকেরগঞ্জের গারুড়িয়া থেকে বরিশাল যাওয়ার সময় উপজেলার চরাদি ইউনিয়নের গোপালপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রাব্বি পাইকের পা গোড়ালি থেকে আলাদা হয়ে গুরুতর আহত হয়। এছাড়া সঙ্গে থাকা আজাদের পা ভেঙে গেছে।

বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, দুই কলেজশিক্ষার্থী মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে গুরুত আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেলে চাপা দেওয়া বাসটি জব্দ করেছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network