২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা কলসকাঠী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আবুল হোসেন সিকদার কওমি মাদরাসার শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় গৌরনদীতে যৌতুক বাল্য বিবাহ নারী নির্যাতন অনুষ্ঠান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ জামায়াতপন্থি ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন

হাদি হত্যার বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

আপডেট: মে ৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটকের সামনে প্রথমে মানববন্ধন এবং পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মো. ফরহাদ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি, মো. বেলাল, আল ইমরান, ইফতেখার সায়েম প্রমুখ।বক্তারা বলেন, শহীদ হাদি হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। প্রকৃত অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা রয়েছে বলেও অভিযোগ করেন তারা। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও বড় অস্থিরতা সৃষ্টি হতে পারে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। তারা বলেন, বিচার না হলে আবারও সারা বাংলার মানুষ রাজপথে নামবে।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ইফতেখার সায়েম বলেন, আধিপত্যবাদবিরোধী নেতা হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যা করে খুনিরা ভারতে পালিয়ে গেছে। হাদিকে ভালোবেসে তার জানাজায় জনজোয়ার হয়েছিল, যা বলে দেয় মানুষ বিচার চায়। কিন্তু সেই বিচার আজও হয়নি।

তিনি আরও বলেন, সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১১৩ বার পেছানো হয়েছে, আর হাদির হত্যার প্রতিবেদন পেছানো হয়েছে ১৩ বার। যে মানুষ ইনসাফের কথা বলেছে, তার হত্যার বিচারেই রাষ্ট্র ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা এই বিচারহীনতার সংস্কৃতির অবসান চাই।মানববন্ধনে হাদির বোন মাসুমা হাদি বলেন, আমরা আজ এখানে কাঁদতে আসিনি, বিচারের দাবিতে এসেছি। বিচার নিয়েই ঘরে ফিরবো। যে ওসমান হাদি শত্রুকেও ইনসাফ পাইয়ে দিতে চেয়েছিল, আজ তার নিজের ইনসাফ কোথায়?

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network