শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী না বলার আহবান

আপডেট: February 19, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। সে খুনি হিসেবে নিজেকে পরিচিত করেছে। বাংলাদেশের মানুষ তাকে খুনি হিসেবে চিনে। কিন্তু মিডিয়া তাকে এখনো সাবেক প্রধানমন্ত্রী লিখে, আমরা আহবান জানাচ্ছি হাসিনার নামের আগে খুনি যুক্ত করে খুনি হাসিনা লিখার জন্য। তিনি মঙ্গলবার( ১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরফ্যাসনে ব্রজগোপাল টাউন হলে জাতীয় নাগরিক কমিটি’র রাইজিং উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
সামান্তা শারমিন আরো বলেন, আমরা জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে বলছি, অন্তর্বর্তী সরকারকে
ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের বিচার, সংস্কার, গণপরিষদের নির্বাচন নিয়ে কাজ করে যেতে হবে।
এ সময় তিনি উপস্থিত নাগরিকদের কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা হাসান মাহমুদের পরিচালনায় সভায়
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য সেলের সম্পাদক ফয়সাল মামুন,কেন্দ্রীয় সদস্য রাকিব হোসেন,মেহেদী হাসান, এডভোকেট মহিবুল্লাহ, বাহারুল ইসলাম, শাহাদাত খন্দকার মঞ্জু।
অন্যান্যদের মধ্যে সাংবাদিক এম লোকমান হোসেন, ওহিদ ফয়সাল, নুরে আলম নাসিম,সালাউদ্দিন, আমজাদ হোসাইন, মুসা, তারেক, শুভ,রাজু,আল-আমীন,মিহাদ, মহিম,হাবিব,রমজান ও জুলাই বিপ্লব শহীদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিগন
উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network