শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

হেলিকপ্টারে ঢাকায় আনা হলো ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসককে

আপডেট: June 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজের (এমএমসি) সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খানকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসলেও তার প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট রয়েছে।

আজ শনিবার বিকেলে অক্সিজেন লেভেল কমে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে পাঠানো হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সটি ডা. এমদাদকে নিয়ে ঢাকার পথে রওনা হয়। সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় অবতরণ করে হেলিকপ্টারটি।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) অধ্যক্ষ প্রফেসর চিত্তরঞ্জন দেবনাথ জানান, ডা. এমদাদের করোনা নেগেটিভ হলেও করোনার সব উপসর্গ তার শরীরে বিদ্যমান ছিল। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় ডা. এমদাদ উল্লাহকে অনেক কষ্টে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্যাস্ট্রোলিভার হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ জানান, ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খানের নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। কিন্তু তার করোনার উপসর্গ রয়েছে। প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট রয়েছে। তার শারীরিক অবস্থা ভালো নয়। তাই তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম জানান, গত ৮ জুন করোনার নমুনা পরীক্ষায় তার নেগেটিভ রেজাল্ট আসে। তবে তিনি একিউট নিমোনিয়া, এআরডিএস রোগে ভুগছেন। এ ধরনের রোগ তার আগে কখনো ছিল না। বিশেষজ্ঞ প্যানেল তার সকল রোগের সিম্পটম দেখে করোনা হিসেবে মতামত দিয়েছেন। পুনরায় পরীক্ষার জন্য তার নমুনা রাখা রাখা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network