শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৫ কেজির এক মেদ মাছ বিক্রি হলো ১৪ হাজার ৫৩০ টাকায়

আপডেট: November 9, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

কুয়াকাটা প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটায় ১৫ কেজি ৮শত ২৮ গ্রাম ওজনের একটি মেদ মাছ ১৪ হাজার ৫৩০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (৯ নভেম্বর ) বিকেলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে দক্ষিণ মুসুল্লিয়াবাদের জেলে মো. খলিলের জালে ধরা এ মাছটি ধরা পড়ে।কুয়াকাটা পৌর মাছ বাজারের খান ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে নিলামের মাধ্যমে ফিস ভ্যালীর পক্ষে মো: হাসান ৯শত টাকা কেজি দরে মাছটি ক্রয় করেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী মো. নাসির উদ্দিন বলেন, এত বড় মেদ মাছ সচরাচর দেখা যায় না। অবরোধের পরে এই প্রথম এতো বড় মেদ মাছের দেখা মিলছে।

জেলে খলিল বলেন, আমি আজ সকালে মাছ ধরার জন্য বয়ার দিকে যাই তখন গিয়ে দেখি আমার জালে অনেক বড় একটা মেদ মাছ। গত বছর আমি এমন একটা মাছ পেয়েছিলাম৷ এবার এই প্রথম পেলাম। বড় মাছ পেয়ে আমার অনেক ভালো লাগছে।

আড়ৎ ব্যবসায়ী মো. রাসেল বলেন, সচারাচর এমন বড় মাছ দেখা যায় না। তবে মেদ মাছ আরো বড় হয়। বড় মাছের দেখা পেলে জেলেদের ভালো লাগে।

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি আসলেই ভালো খবর। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে, সমুদ্রের মোহনায় পলি পরার কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network