শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৬০ ইউপি ও ৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

আপডেট: September 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দেশের ১৬০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এছাড়াও আজ দেশের ৯টি পৌরসভা ও স্থানীয় সরকার পরিষদের কয়েকটি উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব নির্বাচনকে ঘিরে বিভিন্ন স্থানে উত্তেজনা, ভোট বর্জন এবং নানা অনিয়মের অভিযোগ উঠলেও সকাল থেকে বড় ধরনের কোনও সংঘর্ষ বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।  কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ভালো ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ছে বলে জানিয়েছেন প্রতিনিধিরা। তাদের দেওয়া তথ্যমতে কেন্দ্রগুলোতে নারী ভোটারের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

খুলনা প্রতিনিধি জানান, খুলনা বিভাগের ১৬ উপজেলার ১২০টি ইউনিয়ন পরিষদে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। খুলনার পাঁচটি উপজেলা, বাগেরহাটের ৯টি উপজেলা এবং সাতক্ষীরার দুইটি উপজেলার ১২০টি ইউনিয়নে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গতরাত থেকে শুরু হওয়া বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় পুরুষ ভোটারদের পাশাপাশি প্রচুর নারী ভোটারও দেখা যায়।খুলনা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনার পাঁচটি উপজেলার ৩৪টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৫৬ জন, ৩০৬টি ওয়ার্ডে ইউপি সদস্য পদে ১ হাজার ৪৮১ জন, সংরক্ষিত সদস্য পদে ৪৬৪ জন প্রার্থী লড়ছেন।  ইউনিয়নগুলোতে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ৭৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ১৭ হাজার ৩৯৬ জন ও নারী ৩ লাখ ২৩ হাজার ৩৮৩ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network