১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করল পুলিশ

আপডেট: জানুয়ারি ১৮, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অজ্ঞাতনামা ২০০ শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় পুলিশ শিক্ষার্থীদের বিরুদ্ধে কাজে বাধা প্রদান, গুলিবর্ষণ এবং হত্যার উদ্দেশে মারধরের অভিযোগ আনে।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে সিলেটের জালালাবাদ থানায় মামলাটি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হান্নান।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী আজ মঙ্গলবার মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ মামলায় শিক্ষার্থীদের ধরপাকড় করা হচ্ছে না। তাই উত্তেজিত হওয়ার কিছু নেই। ওই ঘটনায় পুলিশের অস্ত্র ও গুলি গেছে, অনেক পুলিশ আহত হয়েছে, এসবের জাস্টিফিকেশনের জন্য মামলাটি করতে হয়েছে।’

এর আগে, গত ১৩ জানুয়ারি বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবিতে ছাত্রীরা আন্দোলন শুরু করেন। এর প্রেক্ষিতে রবিবার (১৬ জানুয়ারি) শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করলে পুলিশ এসে তাঁদের লাঠিপেটা, গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

তবে এই নির্দেশ প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network