২১শে আগস্ট পালনে আমতলী উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা

আপডেট: August 17, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্বরনে বরগুনার আমতলী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কর্মসূচি গ্রহনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাড. এমএ কাদের মিয়া, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, সহ-সভাপতি সাবেক মেয়র নাজমুল আহসান নান্নু, সহ-সভাপতি সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. মোঃ নূরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গাজী মোঃ কামাল, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার প্রমুখ।
আগামী ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্বরনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হইবে।
সভাশেষে ১৭ আগস্ট ৬৩টি জেলায় এক যোগে সিরিজ বোমা হামলায় নিহতদের স্বরনে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network