শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

২১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট: November 15, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি::  পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হককে (৬৫) ২১ বছর পর গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।শুক্রবার (১৫ নভেম্বর) খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিরাজুল হককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তার হওয়া মিরাজুল হক জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকার মৃত জাবেদ আলীর পুত্র।

পুলিশ জানান, মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০০৩ সালে মঠবাড়িয়ায় ছোট স্ত্রী ও নিজের কন্যাকে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার তথ্য প্রমাণ হলে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশসহ ৫০ হাজার টাকা জরিমানা করেন। মামলার খবর শুনে আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০০৩ সাল থেকে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ অভিযান চালিয়ে জোড়া খুনের মামলায় ২১ বছরের পলাতক আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হককে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার মিরাজুল হক তার পরিবার নিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে খাগড়াছড়ি থেকে নিয়ে আসার কাজ চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network