শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

২৭ কেজি গাঁজাসহ দম্পতি আটক

আপডেট: March 17, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: পঞ্চগড়ে ২৭ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে জেলা শহরের ধাক্কামারা এলাকার করতোয়া ফিলিং স্টেশন থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার লাউথুতি এলাকার মোজাম্মেল হক (৪৫) ও তাঁর স্ত্রী রওশন আরা বেগম (৪০)। তাঁদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।পুলিশ জানায়, মোজাম্মেল হক ও রওশন আরা বেগম দীর্ঘদিন ধরেই গাঁজার ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদে পুলিশ জানতে পারে তাঁরা গাঁজার বড় চালান নিয়ে পঞ্চগড়ে প্রবেশ করছেন।

পরে পুলিশ শহরের করতোয়া ফিলিং স্টেশনে অবস্থান নেয়। ওই দম্পতি ভিআইপি পরিবহনে করে গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকা থেকে পঞ্চগড়ের বোর্ড অফিস এলাকায় উদ্দেশে রওনা হয়েছিলেন।বাসটি ফিলিং স্টেশনে পৌঁছলে দুই বস্তায় থাকা ২৭টি প্যাকেটে ২৭ কেজি গাঁজাসহ তাঁদের হাতেনাতে আটক করে পুলিশ। ২৭ কেজি গাঁজার বাজারমূল্য প্রায় দুই লাখ ৭০ হাজার টাকা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network