১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

২৮ মার্চ মাঠে নামছেন সাকিব আল হাসান

আপডেট: মার্চ ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অস্ট্রেলিয়ায় এ মাসেই মাঠে নামছেন সাকিব আল হাসান। জুয়াড়ির প্রস্তাব গোপন করে গত অক্টোবরে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। তবে শিগগিরই মাঠে নামছেন দেশের শীর্ষস্থানীয় এ অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ায় একটি প্রদর্শনী ম্যাচে খেলার কথা সাকিব জানিয়েছেন নিজেই। স্বীকৃত ক্রিকেট ম্যাচের বাইরে প্রদর্শনী ম্যাচ খেলতে অসুবিধা নেই সাকিবের।

অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের (এবিএএসই) আমন্ত্রণে ২৮ মার্চ মেলবোর্নে এই দাতব্য ম্যাচ খেলবেন সাকিব। ভিক্টোরিয়ার প্রেস্টন সিটি ওভালে অনুষ্ঠেয় এ ম্যাচে তিনি খেলবেন মেলবোর্নের হয়ে। নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম মাঠে নামবেন তিনি। এ ম্যাচের নাম দেওয়া হয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে ক্রিকেট ফেস্টিভাল। এবিএএসই নামের এ সংস্থার উপদেষ্টা বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।

এবিএসই-র ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় সাকিব বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের আমন্ত্রণে ইন্ডিপেন্ডেন্স ডে চ্যারিটি ক্রিকেট ফেস্টিভালে অংশ নিতে আমি আসছি মেলবোর্নে। আশা করি আপনাদের সবার সঙ্গে দেখা হবে।’ ম্যাচের টিকিট বিক্রি এর মধ্যেই শুরু হয়েছে। অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ম্যাচটি নিয়ে স্বাভাবিকভাবেই উন্মাদনা কাজ করবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network