শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

৫ কোটি টাকার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আপডেট: April 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে ১ লাখ ৭ হাজার ৭শ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। সোমবার বিকেলে মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথা থেকে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের রামপুর রাস্তার মাথায় সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে লাগেজ ও বস্তা মোড়ানো অবস্থায় ১ লাখ ৭ হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাচারের ঘটনায় জড়িত সন্দেহে প্রাইভেটকারে থাকা ওবায়দুর রহমান ও তার স্ত্রী ববি আক্তার এবং মোহাম্মদ কাইফ নামের তিন ব্যক্তিকে আটক করা হয়।

আটক ওবায়দুর রহমান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। ববি আক্তার তার স্ত্রী ও কায়েফ কক্সবাজারের নোমানীয়া চরা এলাকার মৃত হোসেন আহম্মদের ছেলে।

ফেনীস্থ র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৫ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় র‌্যাব সদস্য নজরুল ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।

ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার জানান, তিন আসামিসহ জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি প্রক্রিয়া শেষ করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network