৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট: February 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।সোমবার সকাল ১০টার দিকে কুয়াশার তীব্রতা কমে এলে ওই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মধ্যরাতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারের অপেক্ষায় সিরিয়ালে আটকে পড়ে ছোট-বড় কয়েকশ যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়াঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ রনি জানান, বর্তমানে ওই নৌরুটে ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করছে। আটকে থাকা যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দিয়ে পারাপার করা হচ্ছে। পণ্যবাহী যানবাহনগুলোকেও সুবিধামতো কিছু কিছু পার করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network