১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

৭ কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: এপ্রিল ১৩, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চাঁপাইনবাবগঞ্জে ৭ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ শফিকুল ইসলাম লাদেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ও বিজিবি। বুধবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে জেলার সদর উপজেলার সীমান্তবর্তী এলাকার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে সংবাদ সম্মেলনে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য জানান।

র‍্যাব অধিনায়ক জানান, সীমান্তে ভারত থেকে আসা হেরোইন আমদানির মূলহোতা শফিকুল ইসলাম লাদেন। এর আগে র‍্যাব তিনবার অভিযান চালিয়েও তাকে আটক করতে পারেনি। বুধবার মধ্য রাতে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। এ সময় তার বসতবাড়ির টয়লেটের ট্যাংকের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, চলতি বছরে র‍্যাব-৫ এর সবচেয়ে বড় সাফল্য এটি। সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ র‍্যাব ও বিজিবির বিভিন্ন স্তরের সদস্যরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network