পিরোজপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেপ্তার

আপডেট: March 30, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুর সদর উপজেলার পৃথম দুটি ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার শহরের কৃষ্ণচূড়া মোড়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে মারামারি ও শহরের রাজারহাট এলাকার নদীর পাড়ে এক কিশোরীকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃদের অধিকাংশের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে এবং প্রায় সবাই বিদ্যালয় ও কলেজের ছাত্র।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খান জানান, পিরোজপুর শহর ও তার আশে পাশে কিশোর গ্যাংয়ের উৎপাত দিনদিন বেড়ে যাচ্ছে। তাই পিরোজপুর সদর থানার বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ জনকে গ্রেফতার করে। শুক্রবার রাতে শহরের কৃষ্ণচূড়া মোড়ে কিশোর গ্রুপের এক সদস্যকে একা পেয়ে অন্য গ্রুপের সদস্যরা তাকে ২০/২৫ জন মিলে লোহার পাইপ, হাতুরী ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে আহতের স্বজনরা ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে। এছাড়া শহরের রাজারহাটে এক তরুনীকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে পুলিশ ৩ কিশোরকে আটক করে এবং চাঁদার টাকা উদ্ধার করে। এ দুটি পুথক ঘটনায় পুলিশ দুটি মামলা দায়ের করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খান আরো জানান, ফেসবুকে পোষ্ট, লাইক বা হাহা রিয়েক্ট দেয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যরা নানা রকমের সংঘাতে লিপ্ত হচ্ছে। গ্রেফতারকৃতরা অধিকাংশই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। তাই কিশোর গ্যাং নিমূল করার জন্য পিরোজপুরের পুলিশ কাজ করে যাচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network