শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

গাজীপুরে সাংবাদিক-চিকিৎসকসহ আরো ১৬ জন, আক্রান্ত বেড়ে ৫১

আপডেট: April 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপটেড নিউজ ডেস্ক:: গাজীপুরে এক সাংবাদিক ও দুই চিকিৎসকসহ আরো ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান।

তিনি জানান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের দুই চিকিৎসক, এক রেডিওলজিস্ট ও একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকসহ গাজীপুরে নতুন করে ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৫১ হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, আক্রান্ত চিকিৎসকদের সংস্পর্শে আসা আরো ২১ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের পরিচালক রাজিব হাসান জানান, আক্রান্ত চিকিৎসক ও রেডিওলজিস্টরা রাজধানীর মিরপুর থেকে হাসপাতালে যেতেন। তারা স্টাফ বাসে বাকি কর্মীদের সঙ্গেই যাতায়াত করতেন। আক্রান্তরা হোম কোয়ারেন্টাইনে আছেন। তাদের আইসোলেশনে নেয়ার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network