শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

জয়পুরহাটে ৩৭ কেজি গাঁজাসহ ধরা খেলেন মাদক ব্যবসায়ী

আপডেট: June 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্ক: জয়পুরহাটে পিকআপের বডির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৩৭ কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
মঙ্গলবার রাত ৯টার দিকে কালাই উপজেলার পুনট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শফিকুল কুমিল্লা জেলার ব্রাহ্মপাড়া উপজেলার উত্তর তেতাভূমির মতিন মিয়ার ছেলে।
 
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মোহাইমেনুর রশিদ জানান, অভিনব কৌশলে মাদক পাচারের অভিযোগ পেয়ে র‌্যাব-৫ এর আভিযানিক দল কালাইয়ের পুনট এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ হেফাজতে নেয়। পরে পিকআপের বডির মাঝখানে কৌশলে রাখা ৩৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শফিকুলকে আটক করা হয়। এ ঘটনায় কালাই থানায় মামলা দায়ের করা হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network