শিরোনাম
খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ৮ হাজার

আপডেট: June 30, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পাঁচ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ খবর জানিয়েছে।
সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনায় বিশ্বে পাঁচ লাখ ৮ হাজার ৭৮ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন এক কোটি ৪ লাখ ৮ হাজার ৪৩৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ লাখ ৬৪ হাজার ৪০৭ জন।
 
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।এদিকে আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকেই বর্তমানে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২৬ লাখ ৮১ হাজার ৮১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ২৮ হাজার ৭৮৩ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৮ হাজার ৩৮৫ জনের। আর আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৭০ হাজার ৪৮৮ জন।
তৃতীয় স্থানে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৩ হাজার ৫৭৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৯৬৫ জন।
এছাড়া ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৭৪৪ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৪০ হাজার ৪৩৬ জন। ফ্রান্সে করোনায় ২৯ হাজার ৮১৩ জনের মৃত্যু ও ১ লাখ ৬৪ হাজার ২৬০ জন আক্রান্ত হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৫৩১ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network