শিরোনাম
উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি

কালিয়াকৈর বাজারে আগুনে পুড়ে গেছে দেড়শো দোকান

আপডেট: December 1, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

ফায়ার সার্ভিসের দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলো গাজীপুরের কালিয়াকৈর বাজারের আগুন। তবে তার আগে পুড়ে গেছে বাজারের দেড় শতাধিক দোকান। মালামাল আর পুঁজি হারিয়ে দিশেহারা এখানকার ব্যবসায়ীরা। দাবি জানিয়েছেন, আর্থিক সহায়তার।

আগুনে পুড়েছে দোকানের মালামাল সাথে পুড়েছে রোজগারের অবলম্বন। সোমবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর বাজারে লাগা আগুনে স্বপ্ন পুড়ে ছাই দেড় শতাধিক ব্যবসায়ীর। হঠাৎ সব হারিয়ে যেন দিশা হারিয়ে ফেলেছেন তারা।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আলিম জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণে আসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায়।  প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি দমকল বাহিনী। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সাথে কথা বলতে মঙ্গলবার ঘটনাস্থলে যাবেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network