১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

চরফ্যাশনে সৎ ভাইয়ের হাতে বোন খুন, আটক-৩

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশনে পুকুরে হাঁস নেমে পানি ঘোলা করার জের ধরে সৎ ভাইয়ের হাতে বড় বোন খুন হয়েছে। নিহতের নাম পারুল বেগম (২৯)। গত শুক্রবার বিকেলে পৌরসভা ৬নং ওয়ার্ডের খাসপাড়া এলাকায় এঘটনা ঘটে বলে জানা যায়। এসময় গুরুতর আহত হন নিহতের মা ছফুরা বেগম (৫৫)। গুরুতর আহত ছফুরাকে বরিশাল শেরই বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শী প্রতিবেশী বারেকের ছেলে ফিরোজ বলেন, পারুলের সৎ ছোট ভাই আনোয়ার ও পারুল একই বাড়িতে ছেলে মেয়ে নিয়ে আলাদা থাকে। শুক্রবার বিকেলে পারুলের হাঁস আনোয়ারদের ছোট পুকুরে নেমে পানি ঘোলা করার বিষয়কে কেন্দ্র করে বিবাদের সৃষ্টি হলে পারুলের পিতা কাশেম খনকার এসে পারুলকে চড় থাপর মারে। এসময় ছেলে আনোয়ারকে শাসন না করে বাকবিতন্ডায় উস্কানী দিলে আনোয়ার ঘর থেকে লোহার শাবল এনে পারুলের মাথায় আঘাত করলে পারুল ওই পুকুর পাড়ের মাটিতে লুটিয়ে পড়ে। এসময় প্রতিবেশীরা পারুলকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় চরফ্যাশন থানা পুলিশ পারুলের পিতা কাশেম খনকার,সৎ বোন নাহিদা ও অভিযুক্ত আনোয়ারের স্ত্রী রিনাকে আটক করলেও আনোয়ার পলাতক রয়েছে। নিহতের স্বামী মো. আজাদ বলেন, আমি স’মিলে কাজ করার সময় খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। পারুলের ১২বছরের একটি কন্যা শিশু ও ১৫ বছরের ১ ছেলে রয়েছে। সন্তানরা মায়ের হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। এবিষয়ে এএসপি( সার্কেল) সাব্বির আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, নিহতের স্বামী আজাদ (৪০) বাদী হয়ে ৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ৩ আসামীকে আটক করেছে ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network