শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মাস্ক না পরলে আধাঘণ্টা রোদে বসিয়ে রাখছে পুলিশ

আপডেট: April 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: ময়মনসিংহ: করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে ময়মনসিংহে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে নগরীর নতুন মোড় এলাকায় মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে তারা।

এ সময় যারা মাস্ক ছাড়া বের হয়েছে তাদের রোদে কিছু সময় মাস্ক পরিয়ে বসিয়ে রাখতে দেখা যায়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৬০ জনকে এ শাস্তির আওতায় আনা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সেজন্য পুলিশ কিছুটা কঠোর ভূমিকা পালন করছে। তাই যারাই মাস্ক ছাড়া বের হচ্ছেন তাদের মাস্ক পরিয়ে ২০ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত বসিয়ে রেখে ছেড়ে দেয়া হচ্ছে।

তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।অভিযানে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network