শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

নিয়ম না মেনেই চলছিল স্পিডবোটটি, যাত্রীদের ছিল না লাইফ জ্যাকেট

আপডেট: May 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনা থাকলেও সে নিয়ম অমান্য করে চলে মাধারীপুরের শিবচরে বাল্কহেডের সাথে সংঘর্ষে ডুবে যাওয়া স্পিডবোটটি। দুর্ঘটনা কবলিত স্পিডবোটটির যাত্রীদের কেউই লাইফ জ্যাকেট পরিহিত ছিলেন না বলে জানিয়েছেন মাওয়া কোস্টগার্ড।

আজ সোমবার (৩ মে) ভোরে শিমুলিয়া থেকে স্পিডবোটটি ছেড়ে এসে কাঁঠালবাড়ীর পুরাতন ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে ডুবে যায়। এ সময় সব যাত্রী পানিতে পড়ে যান। পরে নদী থেকে একে একে ২৬ টি মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে দুই শিশু ও নারী রয়েছেন। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেয়া মাওয়া কোস্টগার্ড স্টেশনের কমান্ডার মো. ফখরুল ইসলামের বরাতে গোয়েন্দা শাখার কর্মকর্তা রেদোয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ও নিহতদের কারো গায়ে লাইফ জ্যাকেট পাওয়া যায়নি। জীবিতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্পিডবোট শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়ার তথ্য পাওয়া গেলে ঠিক কখন নাগাদ ও কোন পয়েন্ট থেকে ছেড়ে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মাওয়া নৌপুলিশের ইনচার্জ সিরাজুল কবির গণমাধ্যমকে জানান, লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনায় থাকলে সে নিয়ম উপেক্ষা করে অবৈধভাবে স্পিডবোটটি চলছিল। এটি কখন কোন স্থান হতে ছেড়ে গেছে সে বিষয়টি জানি না আমি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network