শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী গ্রেফতার

আপডেট: May 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে পৌরশহরের ঝিকিড়া মহল্লা থেকে মহিলাসহ জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের জিহাদি বই জব্দ করা হয়।

সোমবার সন্ধ্যায় উপজেলার ঝিকিড়া মহল্লার সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন: সাইফুল ইসলাম (৪৫), শায়েখ মাহমুদ (২৭), রিয়াজ উদ্দিন (৩৭), হাফিজুল ইসলাম (৩০), শাহিন দুলাল (৪৬), রায়হান আলী (৪২), আফসার আলী (৪৭), এলিজা পারভীন (৩০)। পুলিশ সূত্রে জানা গেছে, তারা উপজেলা জামায়াত-শিবিরের বিভিন্ন পদে দায়িত্বে রয়েছেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস জানান, উল্লিখিত নেতাকর্মীরা নাশকতার সৃষ্টির লক্ষ্যে ঝিকিড়া মহল্লার সাইফুল ইসলামের বাড়িতে সোমবার সন্ধ্যায় গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বেশ কিছু জিহাদি বই জব্দ করেছে পুলিশ।ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় একাধিক মামলা রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network