শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ফেরি থেকে নামতে গিয়ে প্রাণ গেল ৬ জনের, আহত ৩৩

আপডেট: May 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি: মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজারে যাওয়ার পথে হুড়োহুড়িতে ৬ জন মারা গেছেন। এ ঘটনায় অসুস্থ হয়েছেন প্রায় অর্ধশতাধিক।

বুধবার (১২ মে) দুপুরে শাহ পরান ও এনায়েতপুরী নামের ২টি ফেরিতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এনায়েতপুরীতে ৫ জন আর শাহ পরানে ১ জন মারা যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১২ মে) বেলা ১১টার দিকে ৩ নম্বর ফেরিঘাটে শাহ পরান নামের রোরো ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে আনছার মাদবর নামের এক কিশোর যাত্রীদের চাপে অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কালিকা প্রসাদ গ্রামে।

এদিকে এনায়েতপুরী ফেরিতে বুধবার (১২ মে) দুপুর দেড়টার দিকে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যায়। ফেরি ছাড়ার সময় পন্টুনে কিছু যাত্রী দাঁড়ানো ছিলেন। পন্টুন উঠানোর সময় এটি খাড়া হয়ে গেলে তারা অন্য যাত্রীদের মধ্যে পড়ে যান। এ সময় হুড়োহুড়ি তারা মারা যান বলে ধারণা করা হচ্ছে। পরে ফেরিটি বাংলাবাজারে পৌঁছালে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।তিনি আরও জানান, প্রাথমিকভাবে এই ৫ জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network