শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গাজীপুরে ঝড়ে আম কুড়াতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

আপডেট: June 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের সালনা টেকি বাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী রেল রুটে ট্রেনের নীচে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন। ঝড় বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

আজ শনিবার (৫ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতরা হলেন, জামালপুরের বাসিন্দা অটোরিকশা চালক মোতালেবের স্ত্রী মোরশেদা ও একই জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বেলতলি গ্রামের হেলালের স্ত্রী সাজেদা আক্তার। নিহতরা সম্পর্কে ফুফু- ভাইজী। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে ঢাকা রাজশাহী রেল রুটের সালনা টেকি বাড়ি এলাকায় ঝড় বৃষ্টির সময় আম কুড়াতে যান দিনমজুর মোরশেদা ও সাজেদা আক্তার। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই নারী নিহত হন।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মাত্র ৫ দিন আগে মুর্শেদার সঙ্গে অটোরিকশা চালক মোতালেবের বিয়ে হয়। এদিকে, একই দিন সকালে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আরো এক নারী। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network