শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

কলাপাড়ায় ২ লাখ ৫০ হাজার চিংড়ি রেণু উদ্ধার

আপডেট: June 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় ২ লাখ ৫০ হাজার চিংড়ি রেণু উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার রাতে নিজামপুর কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে শেখ রাসেল সেতু সংলগ্ন এলাকা থেকে এসব রেণু উদ্ধার করে।

তবে এসময় কোন অসাধু রেণু ব্যবসায়ীকে আটক করতে পারেনি।

পরে চিংড়ি রেণু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়েছে। এসময় নিজামপুর কোস্টগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং ও উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা মহসিন রেজাসহ কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিজামপুর কোস্টগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। অবৈধ চিংড়ি রেণু ব্যবসায়ীদের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network