শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

খুলনা, রাজশাহী, সাতক্ষীরা, ফরিদপুরে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু

আপডেট: June 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গত ২৪ ঘণ্টায় খুলনা, রাজশাহী, সাতক্ষীরা ও ফরিদপুরে করোনা ইউনিটে ৩৬ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে খুলনার ১১, রাজশাহীতে ১০, সাতক্ষীরায় ৯ ও ফরিদপুরের ৬ জন রয়েছেন।

খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা যাওয়া ১১ জনের মধ্যে আটজনের করোনা পজিটিভ ছিল। আর তিনজন মারা গেছেন উপসর্গ নিয়ে।

রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন ও চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন রয়েছেন। এদের মধ্যে তিনজন করোনা পজিটিভ। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন। আর একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন।  রাজশাহী মেডিক্যালে নতুন ৪৬ জনসহ মোট ৩৬৫ জন করোনা ওয়ার্ডে ভর্তি আছেন। যার বিপরীতে শয্যা আছে ২৭১টি।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৯ জন। এদের মধ্যে একজন করোনা ও ৮ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। আর ফরিদপুরে করোনায় মারা গেছেন ৬ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network