৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
মাদক কারবারিকে এআই দিয়ে আর্জেন্টাইন সমর্থককে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ! দুমকিতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ অন্তত ১০ জন আহত বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলাম, সেক্রেটারি আসিফুল হক জনপ্রিয়তায় শীর্ষে ৭ নং সরিকল ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী জসিম উদ্দিন মৃধা কলাপাড়া ও তালতলীতে কৃষকদের মাঝে আমন ধানের ভিত্তি বীজ বিতরণ বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আর্জেন্টিনার সমর্থককে ব্রাজিল সমর্থক বানিয়ে বিতর্কে এসআই বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ বাকেরগঞ্জে মাদকের ভয়াল থাবা: হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ধ্বংসের পথে যুবসমাজ অফিস পোড়ানো মামলায় ঝালকাঠিতে যুবলীগের আহ্বায়কসহ চারজন কারাগারে

চুল কেটে গিনেস রেকর্ড তরুণীর

আপডেট: আগস্ট ২৯, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

বিনোদন: চুল লম্বা রাখা বেশ কঠিন কাজ। লম্বা চুলের জন্য নিতে হয় বাড়তি যত্ন। পোহাতে হয় বাড়তি ঝামেলা। ১৭ বছরের বেশি সময় ধরে সেসবই সামাল দিচ্ছিলেন এই মার্কিন নারী খেলোয়াড়। পেশাদার স্কোয়াশ খেলোয়াড় জাহাব কামাল খানের (৩০) জন্য লম্বা চুল সামলে খেলাধুলা চালিয়ে যাওয়াটাও কম ঝকমারি ছিল না।  অবশেষে কেটে ফেললেন সেই সাধের চুল। সেই কাটা চুলের অংশ শিশুদের একটি সংস্থায় দান করে গিনেস বিশ্ব রেকর্ডেও ঠাঁই করে নিলেন এই তরুণী। বিশ্বে এককভাবে সবচেয়ে বেশি চুল দান করার রেকর্ড এখন তার।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ বছর বয়সে সর্বশেষ চুল কেটেছিলেন জাহাব।  চুলের কাটা অংশ তিনি যেসব শিশুর  চিকিৎসার কারণে চুল উঠে যায় তাদের জন্য প্রতিষ্ঠিত একটি সংস্থায় দান করেছেন।

গণমাধ্যমে জাহাব জানান, তার লম্বা চুলের রহস্যের পেছনে রয়েছে তার নানির গোপন তেল।

তিনি বলেন, আমরা ছোট চুল দেখে ভালোই লাগছে। কিন্তু আমি আমার লম্বা চুলগুলোকে মিস করছি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে জাহাব লিখেছেন, আমার বাবার দেওয়া একটি আইডিয়া আমার জীবন বদলে দিয়েছিল…..আমাদের ১৮ বছরের স্বপ্ন অবশেষে সত্যি হলো। চুল হারানো এসব শিশুদের সাথে কাজ করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমাকে যারা সমর্থন জানিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network