বিশ্ব ইজতেমায় থাকবে ছয় হাজার পুলিশসহ র্যাব ও আনসার
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, ‘বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় শেষ। এবার ছয় হাজার পুলিশ দায়িত্ব পালন করবে। রাস্তায় এবার হকার বসতে দেওয়া হবে না।’ আজ রবিবার (২৮ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ব ইজতেমা মাঠে স্থাপিত পুলিশ কন্ট্রোলরুমের সামনে পুলিশ কমিশনার এসব কথা বলেন।পুলিশ কমিশনার বলেন, ‘তাবলিগের বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। এখন কোনো সমস্যা নেই। তাদের সঙ্গে দুই পর্বের দায়িত্ব পালন নিয়ে কথা হয়েছে। কিছু অমীমাংসিত বিষয়ের মীমাংসা হয়েছে।দুপক্ষই একমত হয়েছেন।’বিশ্ব ইজতেমার কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগির খালি জায়গাগুলো পূরণ করা হবে। এবার দুই পর্বেই ছয় হাজার করে পুলিশ মোতায়েন থাকবে।...