শিরোনাম
বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির সংবর্ধনা মোটরসাইকেলে ঘুরতে গিয়ে গাড়িচাপায় ৩ বন্ধু নিহত ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তালতলীতে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজদের সন্ধান অব্যাহত জীবননগর সীমান্তে বিজিবির সচেতনতামূলক মতবিনিময় সভা বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত ক্যাম্পাস ঘোষণা গাজীপুরে ৪ মরদেহ উদ্ধার, একজনকে কুপিয়ে হত্যা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা: বই দেখে লেখায় বহিষ্কার ৪, দুই শিক্ষককে অব্যাহতি

বরিশালে বৃষ্টি উপেক্ষা করে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

আপডেট: March 21, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশের মতো বৃষ্টি উপেক্ষা করে বরিশালেও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।শনিবার সকাল ৮টায় বরিশাল নগরীর বান্দ রোডস্থ হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় অন্য বছরের তুলনায় মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম থাকলেও মানুষের উৎসাহে কোনো কমতি ছিল না।

বরিশাল কেন্দ্রীয় ঈদগাহের এই প্রধান জামাতে সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাধারণ মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন। অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাঁর নিজ নির্বাচনী এলাকা গৌরনদীতে ঈদের নামাজ আদায় করেছেন। এবারই প্রথম হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানের পাশে নারীদের জন্য আলাদা নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল, যা মুসল্লিদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।ঈদের এই প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন জামে কসাই মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান। নামাজের আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসীহতপূর্ণ বয়ান পেশ করেন। নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়। মোনাজাতে আল্লাহর কাছে সকল মুসলমানের সেবা করার তৌফিক কামনা করা হয়। নামাজ শেষে মুসল্লিরা সব ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network