শিরোনাম
উজিরপুরে টিআর প্রকল্পে পুরাতন টয়লেটের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি

মে দিবসে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: May 2, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: মহান মে দিবস উপলক্ষে বরিশালে সাংবাদিকদের শ্রমের মর্যাদা, ন্যায্য বেতন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও অধিকার আদায়ে করণীয় বিষয় নিয়ে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় বরিশাল প্রেস ক্লাবে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা।
বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও দৈনিক সংগ্রামের ব্যুরো চিফ শাহে আলম, সহ সভাপতি ও বাসস এর প্রতিনিধি এম মোফাজ্জেল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের সময়’র ব্যুরো চিফ আল মামুন, দপ্তর সম্পাদক ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ, সিনিয়র সদস্য আরিফ রহমান প্রমুখ।
সভায় বক্তারা সাংবাদিকদের অধিকার, ন্যায্য মজুরী প্রদান, আর্থিক ও চাকুরীর নিরাপত্তা বিধান সহ নানা বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য পারভেজ সরদার, আরিফ হোসেন, আমিনুল শাহীন, এম সাইফুল, আঃ রহমান, নাসির উদ্দিন, মাসুদ রানা, শফিকুল ইসলাম, একরামুল একরাম, সাকিব রেজা, রাজিব খান সহ অনেক সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network