১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

বসতবাড়িতে গাঁজা চাষ, ৪টি গাছসহ যুবক আটক

আপডেট: মে ৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৪টি গাঁজার গাছসহ মহিউদ্দিন মিয়া (৩৪) নামের এক যুবককে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মেটংঘর দক্ষিণ পাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক মহিউদ্দিন ওই গ্রামের মৃত সূর্য মিয়ার ছেলে এবং পেশায় একজন দিনমজুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন তাঁর বাড়ির পূর্ব পাশের ঝোপের আড়ালে গোপনে ৪টি গাঁজার গাছ রোপণ করেছিলেন। গাছগুলোর মধ্যে দুটির উচ্চতা ৩ ফুট এবং অন্য দুটির উচ্চতা আনুমানিক ২ ফুট। গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সরোয়ার হোসেন ও রিয়াজুল মোস্তফার নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, আটককৃত মহিউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।ওসি আরও বলেন, মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। অপরাধ দমনে তিনি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network