শিরোনাম
বরিশালে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল কাঁঠালিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ বালু উত্তোলককে ৫ লাখ টাকা জরিমানা গৌরনদীতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ৩ গাজীপুরে ককটেলসহ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার বরিশালে গ্রামীণ ব্যাংকসহ দুই স্থানে অগ্নিসংযোগ চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, যা বলল জাতিসংঘ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

বরিশালে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

আপডেট: November 18, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নগরীর সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল শেষে জেলা যুবদল অশ্বিনী কুমার হলের সামনে এবং মহানগর যুবদল দলীয় কার্যালয়ের সামনে পৃথক প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চলমান নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং যেকোনো অপতৎপরতা রুখে দিতে নেতাকর্মীদের রাজপথে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network