শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

আন্দুলবাড়িয়ায় ভ্রাম্যমাণ অভিযান, ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট: November 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি» আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও বাজে পণ্য জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। মঙ্গলবার (১লা নভেম্বর) বেলা ১২টার সময় ভ্রাম্যমাণ এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারে চিনি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়। তদারকিকালে ওই বাজারের মেসার্স আকিদুল স্টোর থেকে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। এছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে ভেজাল ও মেয়াদ মূল্যবিহীন খাদ্যপণ্য বিক্রয়ের অপরাধে মেসার্স পলাশ স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন। সজল আহম্মেদ আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network