শিরোনাম
বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির সংবর্ধনা মোটরসাইকেলে ঘুরতে গিয়ে গাড়িচাপায় ৩ বন্ধু নিহত ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তালতলীতে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজদের সন্ধান অব্যাহত জীবননগর সীমান্তে বিজিবির সচেতনতামূলক মতবিনিময় সভা বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত ক্যাম্পাস ঘোষণা গাজীপুরে ৪ মরদেহ উদ্ধার, একজনকে কুপিয়ে হত্যা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা: বই দেখে লেখায় বহিষ্কার ৪, দুই শিক্ষককে অব্যাহতি

আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি

আপডেট: April 28, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ফটো

আপডেট নিউজ:: সারা দেশে আরও তিন দিনের হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস। এ নিয়ে পঞ্চমবার হিট অ্যালার্ট দিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ ২৮ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

এর আগে আরও চারবার গত ৩, ১৯, ২২ ও ২৫ এপ্রিল তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছিল। তবে প্রথম দুবার তাপমাত্রা বাড়ার আভাস ছিল।চলতি মাসে টানা তাপপ্রবাহ চলছে। মাঝে অতিতীব্র তাপপ্রবাহ কমলেও ফের বেড়েছে। এছাড়া টানা ২৯ দিন ধরে চলছে তাপপ্রবাহ, যা ৭৬ বছরের মধ্যে লম্বা সময়ের তাপপ্রবাহ।

গত ২০ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৩ ডিগ্রি, মোংলায় ৪১ দশমিক ৭ ডিগ্রি, ঈশ্বরদীতে ৪১ দশমিক ৬ ডিগ্রি, খুলনায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানেও মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে, এখনও যা বিদ্যমান আছে।

২০২৩ সালের ১৭ এপ্রিল আগের নয় বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আর ২০১৪ সালের মে মাসে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

২০২৩ সালের ১৬ এপ্রিল আগের ৫৮ বছরের মধ্যে ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ১৯৬৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ১৯৬০ সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ রেকর্ড এখনও ভাঙেনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network