শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫

আপডেট: April 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত ৫ জনের মধ্যে ওই ভবনে ৪ জনের ও হাসপাতালে নেওয়ার পর সুমাইয়া নামের এক নারীর মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুজন ছিলেন ওই ভবনের দারোয়ান। তাদের একজনের নাম রাসেল মিয়া এবং অপরজন ওলিউল্লাহ। এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৩ কর্মীসহ অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

এর আগে রাত ৩টা ১৮ মিনিটের দিকে আরমানিটোলার হাজী মুসা ম্যানশন নামের একটি ছয়তলা ভবনের নিচতলায় অবস্থিত কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network