১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান নারী ফুটবলার

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ব্রাজিলের নারী ফুটবল অঙ্গনে আলোচিত নাম ক্যাথলিন সুজা নতুন এক ব্যক্তিগত সিদ্ধান্তে আবারও খবরের শিরোনামে। সৌদি ক্লাব আল নাসর এর অধিনায়ক সুজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মঙ্গলবার ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে।ক্লাব কর্তৃপক্ষ জানায়, সুজা সম্প্রতি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং পরে মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করেন। ক্লাবের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওমরাহ পালনের ভিডিও ও ছবি প্রকাশ করা হয়, যেখানে তাকে নীরব ধ্যান ও গভীর আবেগে মগ্ন দেখা যায়।এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ক্লাবটি জানায়, “আমরা আমাদের খেলোয়াড় ক্যাথলিন সুজার জীবনের একটি বিশেষ মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। মহান আল্লাহ যেন তাঁকে দৃঢ়তা ও অন্তরের শান্তি দান করেন।”

ভিডিওটি প্রকাশের পর ভক্ত-সমর্থকরা তাকে অভিনন্দন জানান। অনেকেই তার এই আধ্যাত্মিক যাত্রাকে সাহসী ও অনুপ্রেরণামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

ফুটসাল দিয়ে ক্যারিয়ার শুরু করা ক্যাথলিন সুজা যুক্তরাষ্ট্রে কলেজ ফুটবলে নিজের দক্ষতার পরিচয় দেন। পরে যুক্তরাষ্ট্রের মনরো কলেজ, লুইসভিলে কারডিনালস ও ইউসিএফ নাইটস -এ কলেজ ফুটবল খেলেন। পেশাদার পর্যায়ে তিনি ফ্রান্সের জিরুনডিন্স ডে বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদে খেলেছেন। ২০২৪ সালে তিনি আল নাসরে যোগ দেন।

২০১৮ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর দ্রুতই নিজেকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেন সুজা। ২০১৯ সালের ফিফা নারী বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলো ম্যাচে তিনি ছিলেন দলের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড়দের একজন এবং পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network