শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট: June 23, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর হোসেন পিংকু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, এক হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহত জাহাঙ্গীর হোসেন পিংকু চাঁদপুরের গোসাইর চর গ্রামের আবু জাফরের ছেলে। তিনি ঢাকার বনানীর সাততলা বস্তি এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, রাত দেড়টার দিকে র‌্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টিঅ্যান্ডটি বাজার এলাকায় কয়েকজন মাদক ও অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছেন। পরে সেখানে অভিযানে গেলে অস্ত্রধারী কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এ সময় কয়েকজন মাদক কারবারি গেলেও পিংকু গুলিবিদ্ধ হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি ও এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর হোসেন পিংকুর বিরুদ্ধে গুলশান, বনানীসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে ১৪টি মামলা রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network