১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

জীবননগরে রাতের আঁধারে দুই বিঘা জমির পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

আপডেট: মে ৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে শত্রুতা করে দুই বিঘা জমির প্রায় ৫২০টি উচ্চ ফলনশীল জাতের পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটেছে উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের একটি মাঠে। ক্ষতিগ্রস্ত দুই কৃষক ফারুক হোসেন (৩২) এবং শাহিন আহমেদ (৩১) বাঁকা গ্রামের পশ্চিমপাড়ার খয়বার মন্ডলের ছেলে।

তাদের সাথে কথা বলে জানা যায়, গত এক বছর আগে দুই বিঘা জমি লিজ নিয়ে পেয়ারা বাগান করেন দুই ভাই ফারুক ও শাহিন। এক বছর ধরে নিবিড় পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বড় করে তোলেন। এবছর পেয়ারা গাছে ফুল ও ফল আসা শুরু করেছিল। কিন্তু শত্রুতামূলকভাবে রাতের আঁধারে সব গাছ কে বা কারা কেটে দিয়েছে।

কৃষক ফারুক ও শাহিন বলেন, অতি কষ্ট করে প্রতিবিঘা ২৫ হাজার টাকার বিনিময়ে দুই বিঘা জমি আমরা দুই ভাই একসাথে লিজ নিয়ে পেয়ারা বাগান করেছিলাম। গত এক বছর যাবত অক্লান্ত পরিশ্রম করেছি। যার ফলশ্রুতিতে এ বছর গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল এসেছিল। কিন্তু রাতের আঁধারে শত্রুতামূলকভাবে আমাদের কষ্টার্জিত সকল পেয়ারা গাছ কে বা কারা কেটে দিয়েছে। আমরা এ বিষয়ে জীবননগর থানায় অভিযোগ করেছি। আমরা চাই এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, অভিযোগ পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network