শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়নে সরকার বাধ্য হবে- চরফ্যাশনে জামায়াত নেতা কাজী হারুন বাকেরগঞ্জে গণভোটের রায় ও জুলাই হতাকারীদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি সন্ত্রাস বন্ধ না করলে জনগণ রাস্তায় নেমে আসবে : জহির উদ্দিন বাবর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০ বাকেরগঞ্জে বিস্ফোরিত বোমাটি ছিল হাতে তৈরি, নেপথ্যের কারণ খতিয়ে দেখছে পুলিশ গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বাকেরগঞ্জের এমপি আবুল হোসেন ‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা!

জুলাই সনদ বাস্তবায়নে সরকার বাধ্য হবে- চরফ্যাশনে জামায়াত নেতা কাজী হারুন

আপডেট: August 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

​​চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বাদ আসর উপজেলার সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

​বিকেলে চরফ্যাশন ঈদগাহ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরিফ হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ বলেন, “জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়, স্বাধীন মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমন কমিশনসহ সকল প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।”

​তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ ও আহতদের ত্যাগ কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।”

​জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রধান অতিথি বলেন, “শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে আহত যোদ্ধাদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করতে হবে।”

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ) আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসাইন এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম।

​সমাবেশে জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়কারী অহিদ ফয়সাল, সহ সমন্বয়কারী শফিউল্লাহ শফি, জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network