শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

দর্শনায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: August 14, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৭৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৩ই আগস্ট) সন্ধ্যায় দর্শনার রামনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত শফিকুল ইসলাম ওরফে কাজল (৩৮)  দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের মো. রবিউল হকের ছেলে।

শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ (সিপিসি-২) ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল শনিবার সন্ধ্যায় দর্শনা থানাধীন রামনগর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে শফিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। এ সময় তার হেফাজত হতে ১৭৮ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল এবং ২টি সিমকার্ড উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network