শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

ধূমপানে মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হচ্ছে

আপডেট: December 26, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

প্রতীকী ছবি!

আপডেট নিউজ ডেস্ক:: ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যানসারের কারণ। আমাদের আশেপাশে এমন বিজ্ঞাপন নিত্যই চোখে পড়ে। তা সত্ত্বেও সেসব তোয়াক্কা না করে চারিপাশে ভূরিভূরি মানুষ নিত্য ধূমপান করে চলেছে। তবে জানেন কি ধূমপানের মারাত্মক প্রভাব আপনার মস্তিষ্কের উপরে পড়ছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, নিত্য ধূমপান করলে মস্তিষ্কের আকার ক্রমশ ছোট হতে থাকে। করতে পারে ব্রেন ড্যামেজ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষকরা বলেছিলেন, জেনেটিক্স কারণে অনেকে ধূমপান করেন। কিংবা অন্যকে দেখে ধূমপানের ইচ্ছা প্রকাশ করেন। নিয়মিত ধূমপানের কারণে হার্ট এবং ফুসফুস তো বটেই ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার মস্তিষ্কও। ক্রমশ আকারে ছোট হচ্ছে তা।

গবেষণায় উঠে এসেছে, নিয়মিত ধূমপান করার ফলে ব্যক্তিদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অ্যালঝাইমার্স বা স্মৃতিভ্রংশের সম্ভাবনা প্রবল বেড়ে যায়। মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতা স্বাভাবিক নিয়মেই বয়সের সঙ্গে কমতে শুরু করে। কিন্তু একজন ধূমপায়ীর ক্ষেত্রে সেই মাত্রা কয়েকগুণ বেশি। আসে অকাল বার্ধক্যও। ধূমপানের প্রভাবে মস্তিষ্কের আকার কমতে শুরু করলে তা পুনরায় আগের আকারে ফিরিয়ে আনা অসম্ভব বলেও জানাচ্ছেন গবেষকরা।

পরীক্ষার জন্যে গবেষকরা ৩২ হাজার ৯৪ জন মানুষের মস্তিষ্কের আয়তন, জেনেটিক্স তথ্য এবং ধূমপানের ইতিহাসের তথ্য সংগ্রহ করেছিলেন। পরীক্ষায় দেখা গেছে, ধূমপানের ইতিহাস এবং জেনেটিক ধূমপানের ঝুঁকি, জেনেটিক ধূমপানের ঝুঁকি এবং মস্তিষ্কের পরিমাণ এবং মস্তিষ্কের পরিমাণ এবং ধূমপানের ইতিহাস এই তিনটিই ভীষণভাবে পরস্পরের সঙ্গে যুক্ত। এছাড়াও যারা নিত্য ধূমপান করেন তাদের মস্তিষ্কের আকার, যারা কখনও ধূমপান করেনি তাদের থেকে ছোট। যারা যত বেশি সিগারেট খান তাদের মস্তিষ্ক তত দ্রুত আকারে ছোট হচ্ছে বলে জানা যাচ্ছে এই গবেষণায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network