আপডেট: July 16, 2020
আপডেট নিউজ ডেস্ক: পোশাক কারখানার শ্রমিকরাও ঈদুল আজহার ছুটিতে কর্মস্থল ছেড়ে যেতে পারবেন না। একই সঙ্গে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে তাদের কোরবানির ঈদের ছুটিও তিন দিন থাকছে বলে স্বরাষ্ট্রমন্তী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদান-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আসন্ন ঈদের ছুটি তিন দিনই থাকছে। এই ছুটি বাড়ানো হবে না। ছুটিকালীন সময়ে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এ ছুটিকালীন তিন দিন পোশাক কারখানার শ্রমিকরাও তাদের কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ইতিমধ্যে জুন মাসের বেতন দেওয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতন, বোনাসের বিষয়ে বিজিএমইএ এর সঙ্গে বৈঠকে করে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

